
সংগৃহীত ছবি
জাতীয় সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্য ঘিরে আলোচনা তৈরি হয়েছে। এ প্রসঙ্গে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, ‘আজকে নতুন করে আবিষ্কার করলাম, আমাদের সংসদ সদস্য তাহের শিশু মুক্তিযোদ্ধা। তাকে স্বাগত জানাই।’ এ মন্তব্যে সংসদে হাসির রোল পড়লে তিনি স্পিকারকে উদ্দেশ করে বলেন, সম্মান প্রদর্শনে তিনি কখনো কার্পণ্য করেন না।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিরোধীদলীয় নেতা নিজেকে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে পরিচয় দেন, যা তার কাছে ইতিবাচক মনে হয়। পাশাপাশি সংসদে কয়েকজন মুক্তিযোদ্ধাও রয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

এর আগে বক্তব্যে তাহের বলেন, সংসদে উপস্থিত কেউ রাজাকার বা আলবদর ছিলেন না এবং তিনি নিজেও ‘শিশু মুক্তিযোদ্ধা’। তিনি দাবি করেন, যুদ্ধের সময় সীমান্তবর্তী এলাকায় তাদের বাড়িতে আশ্রয় নেওয়া লোকজনকে সহায়তা করা, খাবার দেওয়া এবং নিরাপদে ভারতে যেতে সহায়তা করতেন তারা।



































