
বগুড়া জেলার গাবতলী উপজেলার শহীদ জিয়া ডিগ্রি কলেজ
বগুড়া জেলার গাবতলী উপজেলার ‘শহীদ জিয়া ডিগ্রি কলেজ’ জাতীয়করণ করা হয়েছে বলে এক পরিপত্রে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গত ২৯ এপ্রিল এই সংক্রান্ত একটি পরিপত্র সংশ্লিষ্ট দফতরগুলোতে পাঠানো হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্রে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বগুড়া জেলার গাবতলী উপজেলাধীন ‘শহীদ জিয়া ডিগ্রি কলেজ’ সরকারিকরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ সম্মতি প্রদান করেছেন।
গত ২০ এপ্রিল, বগুড়া সফরকালে বাগবাড়ীর এই কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সে সময় স্থানীয় জনতা কলেজটি সরকারি করার দাবিতে স্লোগান ও ব্যানার প্রদর্শন করলে প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে এটি সরকারি করার ঘোষণা দেন।
‘শহীদ জিয়া ডিগ্রি কলেজ’ জাতীয়করণের মাধ্যমে নিজের দেওয়া কথা রাখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।










































