
সিলেটে একদিনের ব্যস্ত সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শনিবার (২ মে) রাত ৮ টা ১৫ মিনিটে ঢাকা হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ প্রধানমন্ত্রী। এর আগে সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে ইউএস-বাংলার একটি ফ্লাইটে ওসমানি আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ঢাকার উদ্দেশ্য রওনা হন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস উইং এসব তথ্য জানিয়েছে।
শনিবার সকাল ১০টার কিছু পর ঢাকা থেকে বিমানযোগে সিলেটে যান প্রধানমন্ত্রী। সেখানে দিনব্যাপী নানা কর্মসূচীতে অংশ নেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে তার স্ত্রী ডা. জুবাইদা রহমানও ছিলেন।
বাংলা টেলিগ্রাফ ভিজ্যুয়াল










































