মঙ্গলবার । মে ৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ৫ মে ২০২৬, ৬:১২ অপরাহ্ন
শেয়ার

সিরাজগঞ্জে কৃষকদের পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত


agro summit

সিরাজগঞ্জে কৃষকদের পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত

‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে কৃষকদের পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মে ২০২৬) সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।

তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শর্মিষ্ঠা সেন গুপ্তার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের কৃষিপণ্য বিদেশে রপ্তানির ব্যাপক সম্ভাবনা রয়েছে। এই লক্ষ্য অর্জনে মানসম্পন্ন উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণ ব্যবস্থার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কৃষিখাতকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি আরও উল্লেখ করেন যে, কৃষকদের প্রশিক্ষণ ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকার ও সংশ্লিষ্ট দপ্তরগুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন তাড়াশ উপজেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি স.ম আফসার আলী, সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল, তাড়াশ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক তপন কুমার গোস্বামী, সদস্য সচিব খন্দকার আব্দুল বারিক, যুগ্ম আহ্বায়ক সাইফুল খন্দকার এবং উপজেলা কৃষকদলের সভাপতি গোপাল চন্দ্র।

সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণিরা অংশগ্রহণ করেন এবং কৃষিখাতের উন্নয়ন ও সমস্যার বিষয়ে তাদের নিজস্ব মতামত ও বক্তব্য তুলে ধরেন।