
নুসরাত তাবাসসুম। সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের নামে গেজেট প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ সংক্রান্ত নথিতে ইতোমধ্যে স্বাক্ষর সম্পন্ন হয়েছে এবং বর্তমানে তা বিজি প্রেসে ছাপানোর প্রক্রিয়ায় রয়েছে।
সোমবার নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাছউদ বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, আইন অনুযায়ী সব প্রক্রিয়া অনুসরণ করেই গেজেট প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে উচ্চ আদালতের কোনো নতুন নির্দেশনা এলে সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে, একই আসনে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থী মনিরা শারমিনের রিটের শুনানি মঙ্গলবার হতে পারে, যা পরিস্থিতিতে নতুন মোড় আনতে পারে।
উল্লেখ্য, মোট ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে নুসরাত-মনিরার আসনটি ছাড়া বাকি ৪৯টি আসনে প্রার্থীরা ইতোমধ্যে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং গেজেট প্রকাশের পর শপথও নিয়েছেন।









































