সোমবার । মে ৪, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ৪ মে ২০২৬, ৮:০৮ অপরাহ্ন
শেয়ার

পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে মোদির প্রথম প্রতিক্রিয়া


modi

ফাইল ছবি

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) রেকর্ড গড়া জয়ের পেছনে দলের ‘অগণিত’ কর্মীর অবদানকে সাধুবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ঐতিহাসিক এই জয়ের পর নিজের প্রথম প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে অসংখ্য কর্মীর ত্যাগ ও সংগ্রাম ছাড়া পশ্চিমবঙ্গে এই সাফল্য সম্ভব হতো না।

প্রধানমন্ত্রী আরও লিখেছেন, দীর্ঘদিন ধরে কর্মীরা মাঠপর্যায়ে কঠোর পরিশ্রম করেছেন, নানা প্রতিকূলতা মোকাবিলা করেছেন এবং দলের উন্নয়নমূলক বার্তা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। তাদের এই অবদানই দলের আসল শক্তি বলে উল্লেখ করেন তিনি।

এদিকে, নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ২৯৪ আসনের মধ্যে বিজেপি এগিয়ে রয়েছে ২০৫ আসনে। অন্যদিকে, ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস (টিএমসি) এগিয়ে আছে ৮৪ আসনে, যা বড় ব্যবধানে পিছিয়ে থাকার ইঙ্গিত দিচ্ছে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস