শুক্রবার । মে ৮, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ৮ মে ২০২৬, ৫:০৩ অপরাহ্ন
শেয়ার

সরকার গঠনের মতো প্রয়োজনীয় আসন অর্জনের গুঞ্জন টিভিকের


TVK-Vijoy

সংগৃহীত ছবি

তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে) প্রধান বিজয় ও রাজ্যপাল আরলেকার আবারও বৈঠকে বসতে যাচ্ছেন তামিলনাড়ুর নতুন সরকার গঠন নিয়ে চলমান অচলাবস্থা নিরসনে। টানা তিন দিনের মধ্যে এটি হবে তাদের তৃতীয় বৈঠক। শুক্রবার বিকেলে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নবাগত রাজনৈতিক দল টিভিকে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। দলটির ১০৮ আসনের সঙ্গে কংগ্রেসের পাঁচটি এবং বিদুতলাই চিরুথাইগাল কাচ্চি, ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) ও ভারতের কমিউনিস্ট পার্টির দুটি করে আসন যুক্ত হওয়ায় মোট ১১৮ আসনের সমর্থন পেয়েছে টিভিকে।

এর আগে বুধবার ও বৃহস্পতিবার পরপর দুই দফা বৈঠক হলেও রাজ্যপাল বিজয়ের সরকার গঠনের দাবি নাকচ করে দেন। তখন টিভিকের কাছে বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ‘ম্যাজিক ফিগার’ ছিল না।

গত মাসের বিধানসভা নির্বাচনে অভিষেকেই বড় ধরনের সাফল্য পায় বিজয়ের দল। ২৩৪ আসনের মধ্যে ১০৮টিতে জয় পেয়ে দলটি রাজ্যের দীর্ঘদিনের দুই প্রধান রাজনৈতিক শক্তি ডিএমকে ও এআইএডিএমকে’র ৬২ বছরের আধিপত্যে বড় ধাক্কা দেয়।