
ফাইল ছবি
অনেক নাটকীয়তার পর ভারতের তামিলনাড়ু রাজ্যে সরকার গঠন নিশ্চিত করলো সুপারস্টার বিজয় থালাপতির দল তামিলাগা ভেত্রি কাঝাগম (টিভিকে)। শনিবার রাজ্যের ছোট দল বিদুথালাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে) আনুষ্ঠানিকভাবে টিভিকেকে সমর্থন দিলে বিজয়ের দলের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়।
এদিকে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল)ও টিভিকের প্রতি সমর্থন ঘোষণা করেছে। এর ফলে বিজয়ের জোটের আসন সংখ্যা ১২১–এ পৌঁছেছে বলে জানা গেছে। তামিলনাড়ুতে সরকার গঠনের জন্য ১১৮ জন নির্বাচিত বিধায়কের সমর্থন লাগে।
নির্বাচনে বিজয়ের দল সবচেয়ে বেশি (১০৮ আসন) আসনে জয় পেলেও তা সরকার গঠনের জন্য যথেষ্ট ছিলনা। পরবর্তীতে কংগ্রেস, সিপিআই ও সিপিএম সমর্থন দিলেও তাও সরকার গঠনের জন্য পর্যাপ্ত ছিলনা। ফলে সরকার গঠনের প্রশ্নে ভিসিকের সমর্থন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গত কয়েকদিন ধরে ভিসিকে দলের অবস্থান নিয়ে জোর রাজনৈতিক আলোচনা, অনিশ্চয়তা ও নানা জল্পনার পর শনিবার বিকেলে ভিসিক ‘র পক্ষ থেকে বিজয়ের দলকে সমর্থনের ঘোষণা আসে।








































