রবিবার । মে ১০, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট আদালত ১০ মে ২০২৬, ৩:৩৩ অপরাহ্ন
শেয়ার

১০ মামলায় জামিন বহাল, আইভীর মুক্তিতে বাধা নেই


১০ মামলায় জামিন বহাল, আইভীর মুক্তিতে বাধা নেই

ফাইল ছবি

হত্যাসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা ১০ মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে তার মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

রোববার (১০ মে) হাইকোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল খারিজ করে দেন সর্বোচ্চ আদালত।

নারায়ণগঞ্জ শহরের নিজ বাসা থেকে গত বছরের ৯ মে ভোরে আইভীকে গ্রেফতার করে পুলিশ। মোট ১২ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এর মধ্যে ৭টির এজাহারে তার নাম নেই। তার বিরুদ্ধে করা মামলাগুলোর তদন্ত এখনো শেষ হয়নি।

২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন আইভী। পরে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের টানা তিনটি নির্বাচনে তিনি জয়ী হন।