রবিবার । মে ১০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক স্বাস্থ্য ১০ মে ২০২৬, ৯:১০ অপরাহ্ন
শেয়ার

হাম ও হামের উপসর্গে আরও ১১ জনের মৃত্যু


ham

ছবি: সংগৃহীত

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিলেন এবং বাকি ৭ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন।

রোববার (১০ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য প্রকাশ করে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে মোট ৬৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৪ জনে।

এ ছাড়া গত ১৫ মার্চের পর থেকে দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৮১৯ জন। একই সময়ে সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ হাজার ১৫৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪ হাজার ৯০৯ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩০ হাজার ৮৬২ জন।

দেশজুড়ে হামের সংক্রমণ বাড়তে থাকায় জনসচেতনতা বৃদ্ধি ও টিকাদান কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেছে স্বাস্থ্য বিভাগ।