সোমবার । মে ১৮, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ১৮ মে ২০২৬, ১:২৩ অপরাহ্ন
শেয়ার

সিলেট টেস্ট: ২৪৯ রানের লিড নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ


সিলেট টেস্ট: ২৪৯ রানের লিড নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

মুশফিকুর রহিম ৩৯ ও লিটন দাস ৪৮ রান করে অপরাজিত আছেন

সিলেট টেস্টেও পাকিস্তানকে চেপে ধরেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে দারুণ ব্যাটিংয়ে গতিকদের বোর্ডে এখন পর্যন্ত রান জমা হয়েছে ৪ উইকেটে ২০৩। অভিজ্ঞ মুশফিকুর রহিম ও লিটন কুমার দাসের অবিচ্ছিন্ন ৮৮ রানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ২৪৯ রান।

এই সেশনে পাকিস্তানের প্রাপ্তি এক উইকেট আর স্বাগতিকরা সংগ্রহ করেছে ৯৩ রান। মুশফিকুর রহিম ৩৯ ও লিটন দাস ৪৮ রান করে অপরাজিত আছেন।

এই দুজনের ব্যাটেই পাকিস্তানের জন্য চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড় করানোর দিকে ছুটছে বাংলাদেশ।

২০০ রানের লিড পার হওয়ার আগে দিনের শুরুতেই সাজঘরে ফেরেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। খুররম শাহজাদের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ১৫ রানে তিনি বিদায় নেন চতুর্থ ব্যাটার হিসবে।

এর আগে, দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের বোর্ডে রান ছিল ১১০ আর লিড ১৫৬।

সোমবার (১৮ মে) সকাল ১০টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিনের খেলা শুরু হয়। ৩ উইকেটে ১১০ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৪৬ রানের লিড পাওয়ায় স্বাগতিকরা এগিয়ে ছিল ১৫৬ রানে।