মঙ্গলবার । জুন ২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক মাল্টিমিডিয়া ২ জুন ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শেয়ার

১০০০ টাকার পূঁজিতে বিন্নীর সফলতার গল্প


অসাধারণ মাল্টিটাস্কিংয়ের এক অনন্য উদাহরণ বিন্নী; তিনি একাধারে তার বিজনেসের প্যাকেজিং ডিজাইনার, প্রধান গবেষক এবং মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট—অর্থাৎ শুরুর সব কঠিন দিক তিনি একাই সামলান। বর্তমানে তাঁর ব্র্যান্ডের অধীনে ৭ থেকে ৮টি ভিন্ন ক্যাটাগরির বৈচিত্র্যময় প্রোডাক্ট বাজারে এসেছে, যার মধ্যে কাস্টমাইজড নোটবুক, সুগন্ধি ক্যান্ডেল, প্রিমিয়াম চা, স্কিন কেয়ার ও হ্যান্ডমেড সোপ সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। তবে বিন্নির এই উদ্যোক্তা জীবনের সফল জার্নিটা শুরু হয়েছিল তাঁর নিজের বানানো নোটবুক থেকে। অনার্সে পড়ার সময় তাঁর ক্লাসমেটরা বিন্নির নিজস্ব ডিজাইনে হাতে বানানো নোটবুকগুলো ভীষণ পছন্দ করত এবং অনেকেই তাঁর কাছ থেকে পার্সোনালাইজড নোটবুক বানিয়ে নিত। বন্ধুদের এই ভালোবাসাই মূলত বিন্নিকে একজন সফল উদ্যোক্তা হওয়ার পথে প্রথম বড় অনুপ্রেরণা জোগায়।