রবিবার । জুন ৭, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৭ জুন ২০২৬, ৪:২৮ অপরাহ্ন
শেয়ার

রামিসাকে ধর্ষণে ও হত্যা মামলায় আসামিদের মৃত্যুদণ্ড

রাষ্ট্র তার অঙ্গীকার বাস্তবায়ন করেছে: অ্যাটর্নি জেনারেল


রাষ্ট্র তার অঙ্গীকার বাস্তবায়ন করেছে: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল || ছবি: বাসস

শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলায় আসামিদের মৃত্যুদণ্ড দেওয়ার রায়কে বিচারিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেছেন, অল্প সময়ের মধ্যে মামলার তদন্ত ও বিচার কার্যক্রম সম্পন্ন করে রাষ্ট্র তার অঙ্গীকার বাস্তবায়ন করেছে।

রোববার (৭ জুন) সুপ্রিম কোর্টে আয়োজিত এক ব্রিফিংয়ে মামলার রায়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, রাষ্ট্রের সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত ও সক্রিয় ভূমিকার কারণেই দ্রুততম সময়ে এই বিচার সম্ভব হয়েছে।

এর আগে একই দিন বেলা পৌনে ১২টার দিকে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পাশাপাশি সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না আক্তারকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রায়ে আরও বলা হয়, নির্ধারিত ক্ষতিপূরণের অর্থ পরিশোধে ব্যর্থ হলে দণ্ডিতদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে সেই অর্থ ভুক্তভোগীর আইনগত উত্তরাধিকারীদের প্রদান করতে হবে।