রবিবার । জুন ৭, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ৭ জুন ২০২৬, ৬:৪৭ অপরাহ্ন
শেয়ার

বিসিবি নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন তামিম


Tamim-Ikbal

সংগৃহীত ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে দারুণ সাফল্য পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ঢাকার ক্লাব ক্যাটাগরিতে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন তিনি।

রোববার (৭ জুন) মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৭৬টি ভোটের মধ্যে ৭৪টি ভোট কাস্ট হয়।

তামিমের পর দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট করে পেয়েছেন সাঈদ ইব্রাহিম আহমেদ ও ইসরাফিল খসরু। এছাড়া মাসুদুজ্জামান ৭০, ইয়াসির ফয়সাল ৬৮, ফাহিম সিনহা ও শাহনিয়ান তানিম ৬৬, আসিফ রাব্বানি ৬৪, ইয়াসির আব্বাস ৬৩, রফিকুল ইসলাম বাবু ৫৩ এবং ডা. মাহবুব শামীম ৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে, নির্বাচনে অংশ নেওয়া চার প্রার্থী পরাজিত হয়েছেন। তাদের মধ্যে বোরহানুল পাপ্পু ৪০, আমজাদ হোসেন ৩২, ফয়জুর মিতু ২৩ এবং মেজর ইমরোজ আহমেদ ২০ ভোট পেয়েছেন।

বাংলা টেলিগ্রাফ স্পোর্টস- বিটিএস