বৃহস্পতিবার । জুন ১১, ২০২৬
বিজনেস ডেস্ক জাতীয় ১১ জুন ২০২৬, ৬:৩৯ অপরাহ্ন
শেয়ার

দেশীয় মদের দাম বাড়ছে, প্রতি লিটারে ৫০০ টাকা কর আরোপের প্রস্তাব


keru

কেরু এন্ড কোং

আগামী অর্থবছরে দেশীয়ভাবে উৎপাদিত মদের দাম বাড়তে পারে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রতি লিটার দেশীয় মদ উৎপাদনের ওপর ৫০০ টাকা নির্দিষ্ট কর আরোপের প্রস্তাব দিয়েছে সরকার।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপনকালে এ প্রস্তাব ঘোষণা করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সরকারের ভাষ্য অনুযায়ী, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিবেচিত পণ্যের ওপর কর বাড়িয়ে রাজস্ব আয় বৃদ্ধির উদ্যোগের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ ধরনের ‘সিন ট্যাক্স’ বা ক্ষতিকর পণ্যের ওপর কর বৃদ্ধি করে আগামী অর্থবছরে অতিরিক্ত ৬ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রস্তাবিত কর কার্যকর হলে দেশীয়ভাবে উৎপাদিত মদের উৎপাদন ব্যয় বাড়বে, যার প্রভাব খুচরা বাজারমূল্যেও পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

বর্তমানে বাংলাদেশে দেশীয় মদের প্রধান উৎপাদক প্রতিষ্ঠান হলো কেরু এন্ড কোং বাংলাদেশ লি.। নতুন কর আরোপের ফলে প্রতিষ্ঠানটির উৎপাদিত মদের দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

সরকার বলছে, রাজস্ব বাড়ানোর পাশাপাশি জনস্বাস্থ্যের ঝুঁকি কমাতে ক্ষতিকর পণ্যের ব্যবহার নিরুৎসাহিত করাও এই নীতির অন্যতম উদ্দেশ্য।