রবিবার । জুন ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক ক্যারিয়ার ২১ জুন ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শেয়ার

৫২ পদে ১৪৮৫ জনকে চাকরি দিচ্ছে সমাজসেবা অধিদপ্তর


Department of Social Services

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ৫২টি পদে ১৪৮৫ জনকে চাকরি দেওয়া হবে।

২ জুন তারিখ থেকে আবেদন করার সময় শুরু হয়েছে, যা চলবে আগামী ২৩ জুন পর্যন্ত।

নিয়োগ পাওয়ার পরে প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আরো বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পাবেন।

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য
আবেদন শুরু: ২ জুন ২০২৬ তারিখ সকাল ১০টা
আবেদনের শেষ তারিখ: ২৩ জুন ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত
আবেদন পদ্ধতি: অনলাইনে
চাকরির ধরন: স্থায়ী/অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: যে কোনো স্থান

বয়স: ১ জুন ২০২৬ তারিখ ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহনযোগ্য হবে না।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১-৩৭ নং পদের জন্য ১১২ টাকা, ৩৮-৫২ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।