
দক্ষিণ কোরিয়ার কিম্পুতে আজ দূর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে। কিম্পুতে নির্মানাধীন একটি ভবনের আন্ডারগ্রাউন্ড দ্বিতীয় তলায় আগুন লেগে এই দূর্ঘটনা ঘটে। দুইজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
আজ দুপুর ১টা ৩৮মিনিটে ভবনটির আন্ডারগ্রাউন্ডের দ্বিতীয় তলায় হঠাত আগুন ছড়িয়ে পড়ে। আগুনের উতপত্তিস্থল এবং কারণ অনুসন্ধান করছে পুলিশ। আন্ডারগ্রাউন্ডে দ্বিতীয় তলায় কর্মরত ৭জনের মধ্যে ৪জনই ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। ঐ ভবনের নির্মাণকাজে কর্মরত সকল কর্মীকে সরিয়ে নেওয়া হয়েছে।








































