মঙ্গলবার । মার্চ ১০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আদালত ১০ আগস্ট ২০১৭, ৬:৫৯ অপরাহ্ন
শেয়ার

মোবাইল চুরির অপবাদে শিশুকে গাছে বেঁধে নির্যাতন


kustia-newsকুষ্টিয়ার কুমারখালী উপজেলায় মোবাইল চুরির অপবাদে গাছের সঙ্গে বেঁধে একটি শিশুকে পিটিয়েছে স্থানীয় প্রভাবশালীরা। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল খালেক জানান, চার/পাঁচ দিন আগে কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ার চরমন্ডলপাড়া এলাকার রূপালী নামে এক নারীর মোবাইল চুরি হয়। ওই ঘটনায় তারা একই এলাকার সাত বছরের এতিম শিশু জুয়েলকে সন্দেহ করেন।

বুধবার বিকেলে একই এলাকার প্রভাবশালী তানজিল ও মীর আক্কাস ওরফে মিরু শিশুটিকে বাড়ি থেকে তুলে এনে আমগাছের সঙ্গে বেঁধে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করেন। সন্ধ্যায় এ শিশুকে গুরুতর আহতাবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় শিশুটির ভাই রব্বেল খাঁন বাদী হয়ে কুমারখালী থানায় তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন। সকালে অভিযান চালিয়ে তানজিল ও তার শাশুড়ি রোকেয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি করেছেন এলাকাবাসী।