মঙ্গলবার । মার্চ ২৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ৩ মার্চ ২০১৮, ৭:১৭ পূর্বাহ্ন
শেয়ার

প্রধানমন্ত্রীর সঙ্গে সাকিব কন্যার খুনসুটি আর দুষ্টুমি


hasina-alainaপ্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্রিকেট অনুরাগের কথা সবারই জানা। প্রায়ই ক্রিকেটের আঙিনায় দেখা যায় তাকে। ক্রিকেট ভক্ত প্রধানমন্ত্রী শুক্রবার সপরিবারে গণভবনে সাকিব পরিবারকে আমন্ত্রণ জানিয়েছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসায় গিয়ে উচ্ছ্বাসে রীতিমত ছুটোছুটি করেছে সাকিবের মেয়ে আলাইনা হাসান অব্রি। প্রধানমন্ত্রীও পরম মমতায় তাকে কোলে জড়িয়ে নিয়েছেন, খুনসুটি আর দুষ্টুমিতে সময় কাটিয়েছেন।

hasina-alainaসাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির তার নিজের ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর সঙ্গে অব্রির কয়েকটি ছবি পোস্ট করেন, যার ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দারুণ কিছু সময় কাটালো আলাইনা। আসলেই অসাধারণ মাতৃসুলভ এবং যত্নবান একজন মানুষ তিনি।’

hasina-alainaপোস্ট করা ছবিতে দেখা যায়, প্রধানমন্ত্রী সকিব কন্যাকে অ্যাকুরিয়ামের পাশে নিয়ে মাছ দেখাচ্ছেন। কোলে নিয়ে গল্প করে আদর করছেন। মোবাইল হাতে নিয়েও দেখাচ্ছেন। বিভিন্ন রংয়ের বল দেখিয়ে আলাইনা তা চিনতে পারছে কি-না তাও পরীক্ষা করেন। তাতে শতভাগ উতরে যায় সাকিব কন্যা।

https://www.facebook.com/sakib.ummeyalhasan/videos/936552753180585/