বৃহস্পতিবার । মার্চ ২৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৩ জুলাই ২০২৫, ১০:০৩ পূর্বাহ্ন
শেয়ার

বান্দরবানে সেনা অভিযানে কুকি চিন কমান্ডারসহ নিহত ২


বান্দরবানে সেনা অভিযানে কুকি চিন কমান্ডারসহ নিহত ২

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) কমান্ডারসহ দুই জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আইএসপিআর জানায়, রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনা অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির কমান্ডারসহ দুই জন নিহত হয়েছেন। সেখান থেকে ৩টি এসএমজি, ১টি রাইফেলসহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। অভিযান এখনও চলছে।