বৃহস্পতিবার । মার্চ ২৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৩ জুলাই ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ন
শেয়ার

ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে গাড়িচাপায় নারী নিহত


গাড়িচাপায় মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে আনুমানিক ৪৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে উপজেলার কুতুবপুর মুন্সীরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, আজ ভোরে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে এক নারীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ এসে গুরুতর অবস্থায় ওই নারীকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের ধারণা, ভোরে এক্সপ্রেসওয়ে পার হওয়ার সময় কোনো যানবাহনের চাপায় তিনি মারা যান।

এ বিষয়ে শিবচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেন থেকে এক নারীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। রাস্তা পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।