বৃহস্পতিবার । মার্চ ২৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২১ জুলাই ২০২৫, ১:৫২ অপরাহ্ন
শেয়ার

রাজধানীতে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত ১, বহু হতাহতের আশংকা


 

বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজের একটি ভবনে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর তাতে আগুন ধরে যায়।

বেলা ১টা ০৬ মিনিটের দিকে ঘটা এই দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছেন। এছাড়া বহু হতাহতের আশংকা করা হচ্ছে। যাদের অধিকাংশই ছাত্র-ছাত্রী।

এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান [ফাইল ছবি]

 উদ্ধার তৎপরতায় যুক্ত আছে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাবসহ অন্যান্য বাহিনী। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।

এফ-৭ বিজিআই চীনের তৈরি তৃতীয় প্রজন্মের একটি প্রশিক্ষণ বিমান। বিমানের পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির। তার সর্বশেষ অবস্থা সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।