
২০১৬ খ্রিষ্টাব্দে গাজীপুরে জঙ্গি অভিযানের নামে মাদরাসার ছাত্র ইব্রাহিমসহ ৭ জনকে হত্যার ঘটনায় সাবেক আইজিপি জাভেদ পাটোয়ারীসহ ৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এই ঘটনায় একটি মামলা করেছে। সোমবার প্রসিকিউশনের মাধ্যমে তদন্ত সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আগামী ১৫ অক্টোবর এ মামলার পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।
প্রসিকিউশন বলছে, ২০১৬ খ্রিষ্টাব্দের অক্টোবরে গাজীপুরের একটি বাসায়া, জঙ্গী অভিযানের নামে হত্যা করা হয় ৭ জন তরুণকে। এসময় ৮৩০ রাউন্ড গুলি ছুড়ে সোয়াত, সিটিটিসিসহ আইনশৃঙ্খলা বাহিনী। দেশের বিভিন্ন এলাকা থেকে ৭ জন তরুণকে জঙ্গি সন্দেহে ধরে এনে ঐ বাসায় আটকে রাখা হয়। বাহির থেকে তালাবদ্ধ করে গুলি করে হত্যা করা হয় তাদের।
সোমবার, এক পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই নতুন মামলা দায়ের করে চীফ প্রসিকিউটর। এসময়, সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারী, সে সময়ের গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রধান হারুণ অর রশীদ, সিটিটিসির প্রধান মনিরুল ইসলামসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিন, চানখারপুলের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষীকে হুমকি ও ভয়ভীতি দেখানোর ঘটনায় হাজির হন বংশাল থানার ওসি। ট্রাইব্যুনাল তাকে সাক্ষীর নিরাপত্তায় সব রকম ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

































