বুধবার । মার্চ ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৯ আগস্ট ২০২৫, ২:৪২ অপরাহ্ন
শেয়ার

নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব সরকারের, দলের না: আসিফ নজরুল


 

Asif Nazrul

নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ এমন মন্তব্য করে অর্ন্তবর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ‘নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব হচ্ছে সরকারের, দলের না। ।’

মঙ্গলবার (১৯ আগস্ট) সচিবালয়ে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, ‘আমাদের যত ধাপ আছে সব কিছুর আগে আমরা মাথার মধ্যে এটাই রেখেছি যে ফেব্রুয়ারিতেই নির্বাচন, আমরা ফেব্রুয়ারিতে চলে যাব।’

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘রাজনৈতিক দল বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন কথা বলে। ওইটা একটি রাজনৈতিক প্রক্রিয়া। আপনারা এটা সব সময় দেখেছেনই। বাংলাদেশে ট্রেডিশনালি এসব রাজনৈতিক কথাবার্তা হতো, এখনো ঠিক ওরকমভাবেই কথাবার্তা হচ্ছে। কথাবার্তায় খুব বেশি গুণগত পরিবর্তন হয়নি। ফলে নির্বাচনের সময়ে কে কি বলবেন এটা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখবেন।’