
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সরকারি সফরে চীন গেছেন। আজ বৃহস্পতিবার সকালে তিনি ঢাকায় থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেন। বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান চীনের সামরিক ও বেসামরিক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের বিষয়ে মতবিনিময়ও হবে।
তিন দিনের এ সফর শেষে সেনাপ্রধান আগামী ২৭ আগস্ট ঢাকায় ফিরবেন।

































