রবিবার । জুন ৭, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২২ আগস্ট ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন
শেয়ার

৭ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত


Abohawa officeদেশের সাত জেলায় দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। এজন্য সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত কার্যকর অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে জানানো হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা কিংবা ঝোড়ো হাওয়ার সঙ্গে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ অবস্থায় সংশ্লিষ্ট এলাকার নৌবন্দরগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।