মঙ্গলবার । জানুয়ারি ১৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৪ সেপ্টেম্বর ২০২৫, ৯:৩৫ অপরাহ্ন
শেয়ার

নিউইয়র্কে ট্রাম্পের সংবর্ধনায় প্রধান উপদেষ্টা, বিশ্বনেতাদের সঙ্গে সাক্ষাৎ


Yunus

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত সংবর্ধনায় অংশ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ড. ইউনূস প্রেসিডেন্ট ট্রাম্পকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। পাশাপাশি তিনি স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ, জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এছাড়া প্রধান উপদেষ্টা সংবর্ধনায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং দক্ষিণ ও মধ্যএশিয়াবিষয়ক বিশেষ দূত সের্জিও গরের সঙ্গেও সাক্ষাৎ করেন।