বৃহস্পতিবার । জানুয়ারি ২২, ২০২৬
ডেস্ক রিপোর্ট জাতীয় ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:১১ অপরাহ্ন
শেয়ার

প্রধান উপদেষ্টাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানালেন শাহবাজ শরীফ


CA PAK

প্রধান উপদেষ্টাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। জাতিসংঘ অধিবেশনের সাইড লাইনে দুই দেশের সরকার প্রধানের বৈঠকে শাহবাজ শরীফ এই আমন্ত্রণ জানান।

জাতিসংঘ সদর দপ্তরে নিউইয়র্ক সময় বুধবার এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই নেতা বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচন, অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার কার্যক্রম, পাকিস্তানে সম্প্রতি ঘটে যাওয়া বিধ্বংসী বন্যা, বাণিজ্য ও বিনিয়োগ এবং আঞ্চলিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস পাকিস্তানে সম্প্রতি ঘটে যাওয়া বন্যায় এক হাজারের বেশি মানুষের প্রাণহানির জন্য গভীর শোক প্রকাশ এবং আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।

অধ্যাপক ইউনূস বৈঠকে জানান, বাংলাদেশে ফেব্রুয়ারি মাসে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খালিলুর রহমান, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া এবং এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।