রবিবার । জানুয়ারি ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৪ অক্টোবর ২০২৫, ৪:০০ অপরাহ্ন
শেয়ার

প্রধান উপদেষ্টা ও চীনের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা বিনিময়


CA China

বাংলাদেশ ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং এবং শনিবার একে অপরকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন।

শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস বলেন, গত ৫০ বছরে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক ধারাবাহিকভাবে উন্নত হয়েছে এবং দুই দেশের জনগণের বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে। এই সময়কালে পারস্পরিক সহযোগিতা ফলপ্রসূ হয়েছে, যা নিঃসন্দেহে উদযাপনের দাবি রাখে।

তিনি আরও বলেন, বাংলাদেশ চীনের সঙ্গে সমগ্র কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বে নতুন সাফল্য অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ।

চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং বলেন, চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি দুই দেশের বন্ধুত্ব ও সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি জানান, এই ঐতিহাসিক উপলক্ষকে সামনে রেখে চীন বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’-এর আওতায় উচ্চমানের উন্নয়ন সহযোগিতা আরও গতিশীল করতে আগ্রহি।

১৯৭৫ সালের ৪ অক্টোবর বাংলাদেশ ও চীনের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। এরপর পাঁচ দশকে বাংলাদেশ ও চীনের সম্পর্ক ক্রমশ দৃঢ় হয়েছে। অর্থনৈতিক, বাণিজ্যিক, সাংস্কৃতিক এবং সামরিক প্রতিটি ক্ষেত্রেই সহযোগিতা সম্প্রসারিত হয়েছে।