বুধবার । মার্চ ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৫ অক্টোবর ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ন
শেয়ার

এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষে নিহত ১

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষে এক যুবক (৩৫) নিহত হয়েছেন। রোববার (০৫ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদীখান উপজেলার চালতিপাড়া নামক এলাকায় মাওয়াগামী লেনে দাঁড়িয়ে থাকা একটি বাসের পেছনে আরেক বাসের ধাক্কা দিলে এ দুর্ঘটনায় ঘটে। এতে আরও অন্তত আটজন আহত হয়েছেন।

রোববার (৫ অক্টোবর) সকাল ৯টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চালতিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাওয়া মুখে এক্সপ্রেসওয়ের লেনে হানিফ পরিবহনের একটি বাস দাঁড়িয়ে ছিল এ সময় পেছন থেকে দ্রুতগামী ইমাদ পরিবহনের আরেকটি যাত্রীবাহী বাস এসে সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে কয়েকজন যাত্রী আহত হন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠান।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করি। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং  মরদেহ হাসাড়া হাইওয়ে থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করেছে বলে জানা গেছে।

দাঁড়িয়ে থাকা একটি বাসের পেছনে আরেক বাসের ধাক্কায় এক যুবক (৩৫) নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদীখান উপজেলার চালতিপাড়া নামক এলাকায় মাওয়াগামী লেনে এ দুর্ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন।