মঙ্গলবার । মার্চ ২৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৫ অক্টোবর ২০২৫, ১২:৫২ অপরাহ্ন
শেয়ার

সরকারকে শীঘ্রই চূড়ান্ত প্রতিবেদন দেবে ঐকমত্য কমিশন: আলী রীয়াজ


Ali Riaz

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ জানিয়েছেন, খুব শিগগিরই অন্তর্বর্তী সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে ঐকমত্য কমিশন।

রোববার (৫ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের সভাপতি ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।

আলী রীয়াজ বলেন, ঐকমত্য কমিশন সকল রাজনৈতিক দল থেকে ব্যাপকভাবে সহযোগিতা পেয়েছে। পাশাপাশি গণমাধ্যমগুলো ঐকমত্য কমিশনকে অকল্পনীয় সমর্থন দিয়েছে। এ সময় কমিশনের কাজের চূড়ান্ত অগ্রগতি সম্পর্কে দ্রুততম সময়ের মধ্যে জানানোর জন্য প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।

বৈঠকে জুলাই সনদের বিষয়বস্তু ও এর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মনোভাব ও ঐকমত্য কমিশনের অবস্থান সম্পর্কে সভাকে অবহিত করা হয়। পাশাপাশি প্রধান উপদেষ্টা ঐকমত্য কমিশনের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন বলেও জানানো হয়।

বৈঠকে আলী রীয়াজ ছাড়াও কমিশন সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন। এছাড়া, উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আসিফ নজরুল ও আদিলুর রহমান খানও উপস্থিত ছিলেন।