মঙ্গলবার । মার্চ ২৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৭ অক্টোবর ২০২৫, ৮:৪২ অপরাহ্ন
শেয়ার

ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি বাংলাদেশ


unesco-bd

ইউনেসকোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি বাংলাদেশ

ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

ফারুকী জানান, জাপানের বিপক্ষে ৩০-২৭ ভোটে জয় পেয়ে বাংলাদেশ ইউনেস্কোর ৪৩তম সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছে। এ পদে প্রার্থী ছিল আরও দুটি দেশ— কোরিয়া ও ভারত। তবে শেষ পর্যায়ে এসে দেশ দুটি তাদের প্রার্থীতা প্রত্যাহার করে।

আগামী ৩০ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে ইউনেস্কোর ৪৩তম সম্মেলন।