
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেরেছেন তুরস্কের উপ পররাষ্ট্রমন্ত্রী বেরিস একিনচি। মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তি খাতে সহযোগিতার নতুন সুযোগ নিয়ে আলোচনা হয়।
তুরস্কের উপ পররাষ্ট্রমন্ত্রী প্রধান উপদেষ্টাকে দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের শুভেচ্ছা পৌঁছে দেন এবং তুরস্ক সফরের আমন্ত্রণ জানান। এসময় তিনি বলেন, এটি আমার প্রথম বাংলাদেশ সফর। এখানে এসে যে উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তা পেয়েছি, তা সত্যিই অনন্য। তিনি
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস তুরস্ক সফরের আগ্রহ প্রকাশ করে বলেন, আমরা চাই বাংলাদেশ-তুরস্ক সম্পর্ককে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যেতে। জুলাই বিপ্লবের পর এটি একটি নতুন সূচনা। শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তিসহ নানা ক্ষেত্রে আমরা একসঙ্গে কাজ করতে পারি।
তিনি জুলাই বিপ্লবে আহত সাতজন বাংলাদেশির চিকিৎসা সহায়তা প্রদানের জন্য তুরস্ক সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তুরস্কের উপ পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে উন্নয়ন প্রচেষ্টায় তুরস্কের অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, তুরস্ক সবসময় শিক্ষা খাতে উৎসাহ দিয়ে থাকে এবং শিক্ষার্থীদের জন্য বৃত্তি, স্বল্প ও দীর্ঘমেয়াদি বিনিময় কর্মসূচি চালু রেখেছে।





































