রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ২৫ ডিসেম্বর ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ন
শেয়ার

বিক্ষোভ-সহিংসতায় উত্তপ্ত আসাম, নিহত ২


বিক্ষোভ-সহিংসতায় উত্তপ্ত আসাম, নিহত ২

পৈতৃক জমি সংক্রান্ত দাবি ঘিরে ভারতের আসাম রাজ্যের ওয়েস্ট কার্বি আংলং জেলায় চলছে লাগাতার বিক্ষোভ।

ভারতের একাধিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, কয়েক দিনের সহিংসতায় এখন পর্যন্ত দুইজনের প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক। এদের মধ্যে বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য।

এদিকে, অঞ্চলটির খেরোনি বাজার ও আশপাশের বহু বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আগুন দেয়া হয় একাধিক গাড়ি ও মোটরসাইকেলে। কারফিউ উপেক্ষা করেই দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছে আদিবাসী ও স্থানীয়রা।

সহিংসতার কারণে অঞ্চলটিতে বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট পরিষেবা। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী।

পৈতৃক জমি সংক্রান্ত দাবি ঘিরে কদিন ধরেই আদিবাসী ও স্থানীয় বাঙালি-বিহারীদের মধ্যে চলছে সংঘাত। আদিবাসীদের অভিযোগ, তাদের সম্প্রদায়ভিত্তিক জমিতে বাইরে থেকে এসে লোকজন বাস করছেন।

অন্যদিকে বাঙালি-বিহারীদের দাবি, বাংলাদেশি বলে প্রচার করে সম্প্রতি তাদের ওপর হামলার তীব্রতা বেড়েছে।