রবিবার । মার্চ ২২, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২ জানুয়ারি ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শেয়ার

ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ২৪


drone Ukrine

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলের রাশিয়া-নিয়ন্ত্রিত একটি এলাকায় ইউক্রেনীয় ড্রোন হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ।

মস্কো-নিযুক্ত খেরসন অঞ্চলের গভর্নর ভ্লাদিমির সালদো এক বার্তায় জানান, কৃষ্ণসাগর উপকূলবর্তী খোরলি এলাকায় একটি ক্যাফে ও একটি হোটেল লক্ষ্য করে তিনটি ড্রোন হামলা চালানো হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, এ হামলায় ৫০ জনের বেশি ব্যক্তি আহত হন।

এদিকে রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, ঘটনার পরপরই হামলার বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে এবং তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।