রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ৩ জানুয়ারি ২০২৬, ৭:৫৯ পূর্বাহ্ন
শেয়ার

সংগৃহীত ৪৭ লাখ টাকা নির্বাচনে ব্যয় করবেন তাসনিম জারা


Tasnim zara

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া তাসনিম জারা নির্বাচনী ব্যয়ের বড় অংশ সাধারণ মানুষের কাছ থেকে সংগৃহীত অর্থ দিয়ে চালাবেন। নির্বাচন কমিশনে জমা দেওয়া তাঁর হলফনামায় এ তথ্য উল্লেখ করা হয়েছে।

হলফনামা অনুযায়ী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাড়ার আগে জনসাধারণের কাছ থেকে ‘ক্রাউড ফান্ডিং’-এর মাধ্যমে তিনি ৪৬ লাখ ৯৩ হাজার টাকা সংগ্রহ করেন, যা নির্বাচনী ব্যয়ে ব্যবহার করা হবে।

এ ছাড়া নির্বাচনের খরচ নির্বাহে নিজের ব্যাংক আমানত ও অন্যান্য আয়ের ২৩ লাখ টাকা এবং তিন হাজার ২০০ ব্রিটিশ পাউন্ড ব্যবহারের কথা উল্লেখ করেছেন তাসনিম জারা।

আয়ের বিবরণীতে তিনি জানান, দেশের ভেতরে চাকরি থেকে বছরে তাঁর আয় সাত লাখ ১৩ হাজার টাকা। শেয়ার, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে দেশে বছরে তাঁর আয় ২৬৪ টাকা। পাশাপাশি দেশের বাইরে থেকে তিনি তিন হাজার ২০০ ব্রিটিশ পাউন্ড আয় করেন।

হলফনামার তথ্য অনুযায়ী, তাসনিম জারার অস্থাবর সম্পদের মোট মূল্য ২২ লাখ ৩০ হাজার ১৯০ টাকা। তবে তাঁর নামে কোনো স্থাবর সম্পদ নেই বলে উল্লেখ করা হয়েছে।