সোমবার । মার্চ ২৩, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট জাতীয় ৪ জানুয়ারি ২০২৬, ৫:৫৬ অপরাহ্ন
শেয়ার

সচিব হলেন তিন অতিরিক্ত সচিব


jonoproshashon montronaloy

ফাইল ছবি

সরকার তিনজন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দিয়েছে। রোববার (৪ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মিজানুর রহমান খানকে সচিব পদে উন্নীত করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. সাইদুর রহমান খান সচিব পদে পদোন্নতি পেয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন।

অন্যদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলতাফ-উল আলমকে সচিব পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) একাডেমির রেক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে।