সোমবার । মার্চ ২৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৫ জানুয়ারি ২০২৬, ৪:৪২ অপরাহ্ন
শেয়ার

মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করতে ইসিতে তাসনিম জারা


Tasnim zara

প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) গেছেন ঢাকা-৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী এবং  সাবেক এনসিপি নেত্রী করা ডা. তাসনিম জারা।

মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে আজ সোমবার (৫ জানুয়ারি) বিকেলে ইসিতে যান  তাসনিম জারা। এর আগে, গত ৩ জানুয়ারি ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা তাসনিম জারার মনোনয়ন বাতিল ঘোষণা করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আজ সোমবার থেকে আপিল কার্যক্রম শুরু হয়েছে। এর জন্য রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অঞ্চলভিত্তিক ১০টি বুথ স্থাপন করা হয়েছে।

আগামী ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত প্রার্থী, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান বা প্রার্থীর লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কেউ ইসিতে আপিল করতে পারবেন।