মঙ্গলবার । মার্চ ১০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ৫ জানুয়ারি ২০২৬, ৭:৫৪ অপরাহ্ন
শেয়ার

ঢাবি শিবিরের নতুন সভাপতি মহিউদ্দিন, সেক্রেটারি আশিকুর রহমান


mohiuddin-ashik

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের নতুন সভাপতি মহিউদ্দিন খান ও সেক্রেটারি আশিকুর রহমান।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার ২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মুহা. মহিউদ্দিন। সেক্রেটারি পদে মনোনীত হয়েছেন আশিকুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মু. সাজ্জাদ হোসাইন খাঁন।

সোমবার (৫ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের অংশগ্রহণে শহীদ মাহবুবুর রহমান অডিটরিয়ামে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ২০২৬ সেশনের শাখা সভাপতি নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। ভোট গণনা শেষে সর্বাধিক ভোট পেয়ে মুহা. মহিউদ্দিনকে সভাপতি হিসেবে ঘোষণা করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। পরে নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করানো হয়।

পরবর্তীতে সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি মুহা. মহিউদ্দিন শাখা সেক্রেটারি হিসেবে আশিকুর রহমান (কাজী আশিক) এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মু. সাজ্জাদ হোসাইন খাঁনকে মনোনীত করেন।

কেন্দ্রীয় এইচআরএম সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম।