
ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রতিনিধিরা। সোমবার (৫ জানুয়ারি) বিকালে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতের সময় ভবিষ্যতের রাজনৈতিক পরিস্থিতি, রাষ্ট্রের চলমান সংকট এবং জাতীয় সরকারের সম্ভাব্য রূপ নিয়ে আলোচনা হয়।
পরে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু উপস্থিত গণমাধ্যমকর্মীদের বলেন, সংসদে যেই দল ক্ষমতায় থাকুক বা যেই দল বিরোধী অবস্থানে থাকুক, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিষয়ে সবাইকে এক থাকতে হবে। তবে অভ্যন্তরীণ নীতি ও কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, রাষ্ট্র কাঠামো, রাজধানীতে চাপ কমানো এবং বেকারত্ব কমানোর বিষয়গুলো বৈঠকের প্রধান আলোচ্য ছিল। তারা ওয়েস্টমিনিস্টার সিস্টেম চালু করতে চান এবং ভারতের সঙ্গে সম্পর্ক হবে মর্যাদার ভিত্তিতে, কোনো অধীনতামূলক অবস্থায় নয়।








































