
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রেখে যাওয়া গণতন্ত্রের মশাল এখন তারেক রহমানের হাতে বলে মন্তব্য করেছেন।
আজ (বুধবার, ৭ জানুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জিয়া পরিষদ আয়োজিত দোয়া ও আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আগামী দিনে তারেক রহমানের নেতৃত্ব দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে সুশৃঙ্খল হতে হবে।’
তিনি বলেন, ‘খালেদা জিয়ার ত্যাগ ও আপোষহীনতার জন্য দেশের মানুষ স্বৈরশাসন থেকে মুক্তি পেয়েছিল, আজকে যারা বিএনপির বিপক্ষে রাজনীতি করছে অতীতে তারাই স্বৈরাচারদের সাথে আপস করেছিল। ’
তিনি আরও বলেন, প্রত্যেকটি মানুষের জীবনমান উন্নয়নের জন্য বিএনপির পরিকল্পনা রয়েছে। এ সময় জাতির মধ্যে শৃঙ্খলা ফেরানোর আহ্বান জানান বিএনপির সিনিয়র এই নেতা।
একই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, নির্বাচনের সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।










































