সোমবার । মার্চ ২৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৯ জানুয়ারি ২০২৬, ৬:৪৪ অপরাহ্ন
শেয়ার

পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন স্থগিতের খবর সঠিক নয়: ইসি


Tofshil Election

ফাইল ছবি

lection

সীমানা জটিলতার কারণে পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে- এমন সংবাদকে ভুল বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (৯ জানুয়ারি) তথ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস নোটে এ তথ্য জানানো হয়।

ইসির বরাতে প্রেস নোটে বলা হয়, পাবনা-১ ও ২ আসনে নির্বাচন স্থগিত রাখার কোনো সিদ্ধান্ত কমিশন নেয়নি। এ বিষয়ে প্রচারিত সংবাদটি সঠিক নয় এবং সংশ্লিষ্ট গণমাধ্যমকে তা প্রত্যাহার বা বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে।

এর আগে গত ৫ জানুয়ারি আপিল বিভাগ পাবনা-১ ও পাবনা-২ আসনের সীমানা পুনর্বহাল সংক্রান্ত ইসির ২৪ ডিসেম্বরের সংশোধিত বিজ্ঞপ্তির সংশ্লিষ্ট অংশ স্থগিত করেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইসি ও এক প্রার্থীর করা আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

শুক্রবার সকালে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদের বরাত দিয়ে কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়, আপিল বিভাগের পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত পাবনা-১ ও ২ আসনের নির্বাচন কার্যক্রম আপাতত স্থগিত থাকবে। তবে তিনি স্পষ্ট করেন, নির্বাচন স্থগিত হয়নি; কেবল আদালতের পরবর্তী আদেশ না আসা পর্যন্ত এই দুই আসনের নির্বাচনী কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে।