রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ৯ জানুয়ারি ২০২৬, ৭:৪০ অপরাহ্ন
শেয়ার

তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ


Tareq-Rahman

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে গুলশানস্থ বিএনপির চেয়ারপারসন কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে সাক্ষাতের একটি ছবি প্রকাশ করে জানানো হয়েছে, বিকেলে অনুষ্ঠিত ওই সৌজন্য সাক্ষাতে তারেক রহমান ও পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের মধ্যে পারস্পরিক শুভেচ্ছা ও কুশল বিনিময় হয়।

বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।