শুক্রবার । জানুয়ারি ১৬, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট রাজনীতি ৯ জানুয়ারি ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শেয়ার

তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত


Tarique voter

আগামী ১১ জানুয়ারি থেকে বিএনপি চেয়ারম্যানের এই সফর শুরু হওয়ার কথা ছিল

নির্বাচন কমিশনের অনুরোধের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত ঘোষণা করা হয়েছে।

দলটির দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আগামী ১১ জানুয়ারি থেকে বিএনপি চেয়ারম্যানের এই সফর শুরু হওয়ার কথা ছিল। সফরে জাতীয় নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও ২০২৪’এর ছাত্র-গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদসহ অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি আরও কিছু পারিবারিক কর্মসূচী ছিল।

নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপি’র পক্ষ থেকে এই সফর স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে।