
ফাইল ছবি
বিভিন্ন মোবাইল অপারেটরের ৫০ হাজারের বেশি সিমকার্ড, অসংখ্য মোবাইল ফোন এবং বিপুল পরিমাণ ভিওআইপি গেটওয়ে সামগ্রী উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ অভিযানে পাঁচ চীনা নাগরিকসহ টেলিগ্রামভিত্তিক প্রতারক চক্রের মোট আট সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১২ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, অভিযানে বিভিন্ন অপারেটরের বিপুলসংখ্যক সিম, মোবাইল ফোন এবং ভিওআইপি গেটওয়ে সরঞ্জাম জব্দ করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে পাঁচজন চীনা নাগরিক রয়েছেন। পাশাপাশি টেলিগ্রামে প্রতারণার সঙ্গে জড়িত আরও তিনজন বাংলাদেশিকেও আটক করা হয়েছে।
ডিসি মিডিয়া আরও জানান, এই প্রতারক চক্রের কার্যক্রম ও গ্রেপ্তারের বিস্তারিত তথ্য মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে গণমাধ্যমের সামনে তুলে ধরা হবে।









































