বুধবার । জুন ৩, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট রাজনীতি ১৭ জানুয়ারি ২০২৬, ৫:৩৬ অপরাহ্ন
শেয়ার

হাসনাতের মনোনয়ন বৈধ, মুন্সীর প্রার্থীতা অবৈধ


Hasnat-manjurul

কুমিল্লা-৪ আসনে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বৈধ এবং বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আবেদন নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে শুনানি শেষে এ রায় ঘোষণা করা হয়।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে দায়ের করা মনোনয়ন বাতিলের আবেদন খারিজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে হাসনাতের প্রার্থীতা বহাল থাকছে।

এর আগে, হাসনাতের প্রার্থীতা বাতিল চেয়ে গত ৯ জানুয়ারি নির্বাচন কমিশনে একই আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী এ আবেদন করেন।

অপরদিকে, ঋণখেলাপির দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থীতা অবৈধ ঘোষণা করা হয়েছে। তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিলটি দায়ের করেছিলেন হাসনাত আব্দুল্লাহ।