বুধবার । জুন ৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১৯ জানুয়ারি ২০২৬, ৫:১৮ অপরাহ্ন
শেয়ার

নির্বাচনের অর্থ সংগ্রহে ক্রাউড ফান্ডিং করবে এনসিপি


NCP Crowd Funding

জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে অর্থ সংগ্রহের ঘোষণা দিয়েছে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্র ও তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে সাধারণ মানুষের কাছে আর্থিক সহায়তা চেয়েছে দলটি।

সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ।

তিনি বলেন, দলের কার্যক্রম ও নির্বাচনী ব্যয় নির্বাহে জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নাগরিকদের উদ্দেশে তিনি বলেন, পছন্দের প্রার্থী বা সরাসরি দলকে অনুদান দিয়ে নির্বাচনী প্রক্রিয়ায় সহায়তা করা যেতে পারে।

আসিফ মাহমুদ আরও জানান, অনুদানের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সীমা থাকবে না এবং যে যার সামর্থ্য অনুযায়ী অর্থ সহায়তা করতে পারবেন। নির্বাচিত হলে সংসদে সাধারণ মানুষের কণ্ঠস্বর তুলে ধরাই দলের লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি।