রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২৬ জানুয়ারি ২০২৬, ৪:০৬ অপরাহ্ন
শেয়ার

‎প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে জামায়াত


প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। ‎সোমবার (২৬ জানুয়ারি) বিকেল ৩টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির দপ্তরে এ বৈঠক শুরু হয়। যা এখনও চলমান।

বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং সাবেক সচিব ড. খ ম কবিরুল ইসলামসহ চারজন উপস্থিত আছেন।

এ ছাড়া সিইসির নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার, ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ আলোচনা সভায় উপস্থিত রয়েছেন।