রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২৬ জানুয়ারি ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শেয়ার

ভোটের হিসাব কড়ায় গণ্ডায় বুঝে নিতে তারেক রহমানের আহ্বান


Tareq-Rahman

নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি পক্ষ পরিকল্পিতভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে নোয়াখালীর হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি ভোটারদের সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান।

তিনি বলেন, “আপনারা তাহাজ্জুদ পড়ে ফজরের নামাজ ভোটকেন্দ্রে গিয়ে পড়বেন এবং ভোটের হিসাব কড়ায় গণ্ডায় বুঝে নেবেন। জনগণের ভোটাধিকার রক্ষায় সবাইকে সজাগ থাকতে হবে।”

বিএনপি ক্ষমতায় এলে নোয়াখালীর হাতিয়া উপজেলার প্রধান সমস্যা নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। তিনি টেকসই বেড়িবাঁধ ও ব্লক বাঁধ নির্মাণের মাধ্যমে নদীভাঙন রোধ ও এলাকার সৌন্দর্য বৃদ্ধি করার প্রতিশ্রুতি দেন।

তারেক রহমান বলেন, “ভোটের পর আমি আপনাদের দেখতে আসবো, তখন একসঙ্গে বসে কথা বলবো। বিএনপি জনগণের দল, এবং ক্ষমতায় এলে দেশের প্রকৃত ক্ষমতার মালিক হবে জনগণ।”

মা ও নারীদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা দেশের উন্নয়নের গর্বিত অংশীদার। ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ডসহ নানা সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু করা হবে।”

তিনি নোয়াখালী-৬ আসনের বিএনপি প্রার্থী মো. মাহবুবের রহমান শামিমকেও ভোট দেওয়ার আহ্বান জানান।