
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিএনপি চেয়ারপারসন তারেক রহমান ময়মনসিংহ সফরে যাচ্ছেন। সফরের সময়সূচি অনুযায়ী তিনি ময়মনসিংহ, গাজীপুর ও রাজধানীর উত্তরায় জনসভায় ভাষণ দেবেন।
বিএনপি চেয়ারম্যানের একান্ত সচিব এ বি এম আব্দুল সাত্তার সোমবার (২৬ জানুয়ারি) গণমাধ্যমকে জানান, ময়মনসিংহে তিনি দুপুর ২টা ৩০ মিনিটে সার্কিট হাউজ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
ময়মনসিংহ থেকে ফেরার পথে তিনি সন্ধ্যা ৬টায় গাজীপুর জেলা শহরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে অনুষ্ঠিত জনসভায় যোগ দেবেন। এরপর সন্ধ্যা ৭টায় রাজধানীর উত্তরার আজমপুর ঈদগাহ মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় অংশ নেবেন।
সবশেষে তিনি গুলশানের বাসভবনে ফিরে আসবেন। সফরের এই কর্মসূচি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে তারেক রহমানের গুরুত্বপূর্ণ জনসংযোগ কর্মসূচি হিসেবে ধরা হচ্ছে।









































